নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুজিনা আক্তার
ঢাকার দক্ষিণ মুগদার একটি বাসা থেকে রুজিনা আক্তার (১৪) নামের একটি মেয়ে গত শুক্রবার দুপুরে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। এর পর থেকে সে আর ফিরে আসেনি। তার উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। তার পরনে ছিল সাদা ও কালো রঙের সালোয়ার-কামিজ ও কালো রঙের ওড়না। সে বরিশালের বাবুগঞ্জ থানার রাহুতকাঠি গ্রামের মো. আবদুল আলীম দুয়ারীর মেয়ে। নিকটাত্মীয়দের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। কেউ মেয়েটির খোঁজ পেয়ে থাকলে ০১৭১৫১৯১৯৯৭ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।