নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবু দাউদঢাকার অদূরে সাভারের দক্ষিণ আউকপাড়া গ্রামের সাবেক সেনাসদস্য নসু মিয়ার ছেলে আবু দাউদকে (১৩) পাওয়া যাচ্ছে না। ১০ জানুয়ারি বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। এ ব্যাপারে সাভারের আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। দাউদের গায়ের রং ফর্সা, উচ্চতা চার ফুট তিন ইঞ্চি। তার পরনে ছিল কালো রঙের জিনসের প্যান্ট ও নীল রঙের গেঞ্জি। কেউ দাউদের খোঁজ পেলে তাকে নসু মিয়া, গ্রাম: দক্ষিণ আউকপাড়া, ডাকঘর: ডেইরি ফার্ম, থানা: আশুলিয়া, সাভার অথবা আশুলিয়া থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।