নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসমা আক্তারচট্টগ্রামের আগ্রাবাদ থানার সিজিএস কলোনির মাঠ থেকে আসমা আক্তার আরজু (১২) নামের এক প্রতিবন্ধী শিশু হারিয়ে গেছে। ঈদের দিন সকালে মাঠে ঘুরতে বের হয়ে সে হারিয়ে যায়। এ ঘটনায় ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হারিয়ে যাওয়ার সময় মেয়েটির পরনে ছিল লাল জামা ও লাল জুতা। তার বাবা মো. সোলাইমান জানান, আসমা বাক্প্রতিবন্ধী। সে মা, বাবা, ভাইয়া ছাড়া আর কিছু বলতে পারে না। তার উচ্চতা চার ফুট তিন ইঞ্চি। গায়ের রং কালো। সম্ভাব্য সব জায়গায় খোঁজা হলেও আসমাকে কোথাও পাওয়া যায়নি।কোনো সহূদয়বান ব্যক্তি আসমার সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।