নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতা রানী সুরমমতা রানী সুর (৩১) নামের একজন প্রতিবন্ধী নারী গত ১২ নভেম্বর নিখোঁজ হয়েছেন। ওই দিন তিনি রাজধানীর শাঁখারীবাজারের বাসা থেকে বের হন। তাঁর পরনে ছিল খয়েরি রঙের স্যালোয়ার-কামিজ। তাঁর উচ্চতা প্রায় পাঁচ ফুট, গায়ের রং ফরসা, মাথার চুল ছোট। মমতা নিজের নাম কিংবা বাড়ির ঠিকানা বলতে পারেন না। এ ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি-৫৮৯) করা হয়েছে। কোনো সহূদয়বান ব্যক্তি মমতার সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।