নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জরিনা বেগমরাজধানীর রূপনগর আবাসিক এলাকার ২০ নম্বর সড়কের ৫৩ নম্বর বাসার গৃহকর্মী জরিনা বেগমকে (৫০) পাওয়া যাচ্ছে না। গত শনিবার সকালে তিনি দেশলাই কেনার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। জরিনা নীলফামারীর ডিমলা উপজেলার নিজ সুন্দরখাতা গ্রামের স্থায়ী বাসিন্দা। তাঁর গায়ের রং ফর্সা, উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি, মুখমণ্ডল গোলাকার। বাড়ি থেকে বের হওয়ার সময় জরিনার পরনে ছাপার শাড়ি ছিল। এ ব্যাপারে রাজধানীর রূপনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কেউ তাঁর খোঁজ পেলে স্থানীয় থানা বা উল্লিখিত ঠিকানায় যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।