নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদুল হাসানরাজধানীর কলা-বাগানের লেকসার্কাস এলাকার ভূঁইয়া একাডেমির ডিপ্লোমা প্রথম বর্ষের ছাত্র মাহমুদুল হাসান ওরফে সৈকতকে (১৮) খুঁজে পাওয়া যাচ্ছে না। ৭ জুলাই তিনি একাডেমিতে ক্লাস করতে যান। তবে ক্লাস শেষে তিনি কলাবাগানের প্রথম লেনের ২৭/সি নম্বরের বাড়িতে ফেরেননি। তাঁর মুঠোফোনও বন্ধ। এ ব্যাপারে ৯ জুলাই কলাবাগান ও গাজীপুরের জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর ৩৫০ ও ৬৮৮) করা হয়েছে। নিখোঁজ হওয়ার দিন মাহমুদুলের পরনে ছিল ফুল প্যান্ট ও শার্ট। তাঁর গায়ের রং ফরসা। শরীরের গঠন হালকা। উচ্চতা আনুমানিক পাঁচ ফুট চার ইঞ্চি। মাহমুদুলের কোনো সন্ধান পেলে নিকটস্থ থানায় জানানোর অনুরোধ করেছে তাঁর পরিবার। বিজ্ঞপ্তি।