নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুয়েলঢাকার আদাবরের সুনিবিড় হাউজিং সোসাইটির (রোড নং-১৬, বাড়ি নং-৭১) আজগর আলী খন্দকারের বাসা থেকে জুয়েল (৭) নামের একটি শিশু গত বুধবার বিকেলে নিখোঁজ হয়েছে। শিশুটির গায়ের রং শ্যামলা, তার বাম কান ফোঁড়ানো। সে কানে কম শোনে, তা ছাড়া স্পষ্ট করে কথা বলতে পারে না। তবে বাবা ও মায়ের নাম বলতে পারে। তার বাবার নাম ইউনূস আলী, মা ফিরোজা বেগম। এ ব্যাপারে বুধবার আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং ৫৩৭। কোনো সহূদয় ব্যক্তি শিশুটির সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। বিজ্ঞপ্তি।