নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নয়নকে পাওয়া যাচ্ছে নারাজধানীর শ্যামলীর ২ নম্বর সড়কের ১৬৫/এ নম্বর বাসার সামনে থেকে গত ২৬ আগস্ট মো. নয়ন নামের ছয় বছরের একটি শিশু হারিয়ে গেছে। তার বাবার নাম মো. আইয়ুব। নয়ন বাবার নাম বলতে পারে। তার গায়ের রং ফরসা, হালকা গড়ন, উচ্চতা আনুমানিক তিন ফুট। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল হাফ প্যান্ট ও কালো রঙের চেক শার্ট। পায়ে ছিল হলুদ রঙের জুতা। এ ব্যাপারে শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কেউ তার খোঁজ পেলে স্থানীয় থানায় যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।