নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিবানী পালরাজধানীর সদরঘাট থেকে নিখোঁজ হয়েছেন শিবানী পাল (৫০)। তাঁর বাড়ি মুন্সিগঞ্জ জেলার জমিদারপাড়া গ্রামে। এ ঘটনায় গত মঙ্গলবার কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। শিবানীর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রথম বর্ষের ছাত্রী সুস্মিতা পাল প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার চিকিৎসক দেখানো শেষে তাঁর বাবা শিবু পাল ও মা বাড়িতে যাওয়ার জন্য সদরঘাট লঞ্চঘাটে যান। লঞ্চের টিকিট কাটার জন্য স্ত্রীকে রেখে কাউন্টারে যান শিবু পাল। কিন্তু টিকিট কেটে ফেরার পর তাঁকে আর পাননি। তাঁর পরনে ছিল মেরুন রঙের শাড়ি এবং ফুলহাতা ব্লাউজ। কেউ তাঁর সন্ধান পেয়ে থাকলে রাজধানীর কোতোয়ালি থানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক।