রুহিনা আক্তার (১৪) নামের একটি মেয়ে গত ২৩ আগস্ট রাজধানীর ১৫/১ দক্ষিণ মুগদার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। তার উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। গায়ের রং ফরসা। মুখমণ্ডল গোলাকার। তার পরনে ছিল সাদা-কালো সালোয়ার-কামিজ ও কালো ওড়না। এ ঘটনায় ওই দিনই মুগদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ৯২৬) করা হয়। কোনো হূদয়বান ব্যক্তি রুহিনার সন্ধান পেয়ে থাকলে তাঁকে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।