নিখোঁজ আরও চার যাত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইসমানির চরে মেঘনা নদীতে লঞ্চডুবির ছয় দিন পর গতকাল বুধবার আরও চারটি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় ১৮ জনের লাশ উদ্ধার করা হলো।উদ্ধার করা লাশগুলোর পরিচয় হলো: চাঁদপুর মতলব উত্তর উপজেলার মুক্তিরকান্দি গ্রামের আবুল হাশেম (৪৫), চন্দ্রাকান্দি গ্রামের শাহনাজ বেগম (১৭), একই উপজেলার নাজমা বেগম (৩০) ও শিল্পী আক্তার (২৫)।বাংলাদেশ কোস্টগার্ডের টহল দলের সদস্য পেটি অফিসার সামছুর রহমানের বরাত দিয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করেন। পরে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নদীর বিভিন্ন স্থান থেকে কোস্টগার্ডের টহল দলের সদস্যরা লাশগুলো উদ্ধার করেন। লঞ্চডুবিতে নিহত আবুল হাশেমের মেয়ে পলি জানায়, তার মা শেফালী বেগম এখনো নিখোঁজ রয়েছেন।