নিখোঁজ আরাফাতের সন্ধান তৎপরতা জোরদারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের নিখোঁজ শিক্ষার্থী আরাফাত রহমানের সন্ধান-তৎপরতা জোরদারের দাবিতে গতকাল রোববার মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এই মানববন্ধন করা হয়। শিক্ষার্থীরা নিখোঁজ আরাফাত রহমানকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও জোর প্রচেষ্টা চালানোর দাবি জানান। মানববন্ধন কর্মসূচিতে চুয়েটের বিপুলসংখ্যক শিক্ষার্থীর পাশাপাশি বিভিন্ন বিভাগের শিক্ষকেরা অংশ নেন। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকেরা হলেন: পুরকৌশল বিভাগের প্রধান মো. হযরত আলী, একই বিভাগের মাহমুদ ওমর ইমাম, যন্ত্রকৌশল বিভাগের মো. আবদুল ওয়াজেদ, স্থাপত্য বিভাগের কানু কুমার দাশ, সজল চৌধুরী প্রমুখ। এদিকে গতকাল সকালে নিখোঁজ আরাফাতের কক্ষ পরিদর্শন করেছেন হাটহাজারী সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার বাবুল আক্তার। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা আরাফাতের সন্ধানের জন্য সব রকম চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে চট্টগ্রামের সব থানায় এ বিষয়ে খোঁজ নিতে বলা হয়েছে।’প্রসঙ্গত, ২৩ মে বিকেলে আরাফাত রহমান চট্টগ্রাম শহরের বহদ্দারহাটে অবস্থিত প্রাণ আউটসোর্সিংয়ের (কম্পিউটার আউটসোর্সিং) ক্লাস করতে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন। এরপর তাঁর কোনো হদিস পাওয়া যাচ্ছে না।