নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ের মহামায়া লেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর কলেজছাত্র কফিল উদ্দিনের লাশ উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে কফিলের লাশ পানিতে ভেসে ওঠে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ডুবুরির দল লেকে নামার প্রস্তুতি নিচ্ছিলেন।

এ সময় হঠাৎ করে লেকের বাঁধ থেকে ২০ ফুট দূরে কফিল উদ্দিনের লাশ ভেসে ওঠে। পরে প্রশাসনের উপস্থিতিতে কফিলের লাশ ফেনী জেলার ছাগলনাইয়ার উত্তর পানুয়া গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বিকেল চারটায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

১১ আগস্ট সহপাঠীদের সঙ্গে কফিল উদ্দিন মহামায়া লেকে আসে। লেকে সাঁতার কাটতে ইঞ্জিনচালিত বোট থেকে ঝাঁপ দিয়ে সে নিখোঁজ হয়।