নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজ হওয়ার চার দিন পর গতকাল শুক্রবার দুপুরে নেত্রকোনার মদন উপজেলা সদরের কুলিয়াটি গ্রামের মতি মিয়ার ছেলে মাসুম মিয়ার (১৭) লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ১০ ফেব্রুয়ারি সন্ধ্যার পর বাড়ির অদূরে কয়ার হাওরে মাছ ধরতে যায় মাসুম। সেই থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর গতকাল সকালে এলাকার লোকজন উচিতপুর নামার হাওরের ডোবার পাগারের পানিতে তার লাশ দেখতে পায়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।