নিখোঁজ কৃষকের গলাকাটা লাশ উদ্ধার, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের গ্যাগড়া গ্রামের বুকসুলা খালের পাশ থেকে নিখোঁজ কৃষক শহিদুল ইসলামের (৩২) গলাকাটা লাশ গত বুধবার বিকালে উদ্ধার করা হয়েছে। তিনি গ্যাগড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।এ ব্যাপারে নিহত শহিদুল ইসলামের ভাই মো. আসাদুজ্জামান বাদী হয়ে বুধবার রাতে ভাগনিজামাতা মো. লাজু মিয়া, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোফাজ্জল হোসেনসহ পাঁচজনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দলগ্রাম ইউপির সদস্য মোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করেছে। তাঁকে গতকাল বৃহস্পতিবার লালমনিরহাট আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।