নিখোঁজ চারজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে সুরমা নদীতে নৌকাবাইচ চলাকালে খেয়ার নৌকাডুবিতে নিখোঁজ চার ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানার পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে সুরমা নদীর টুকেরবাজার এলাকায় লাশ ভেসে উঠলে এলাকাবাসী থানার পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করেছে। এঁদের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে। তাঁরা হলেন সিলেট সদর উপজেলার খাদিমপাড়া এলাকার আবদুল হাশিম (৫৫), দক্ষিণ সুরমার গোপশহর এলাকার ফয়জুল মিয়া (১৭) এবং হবিগঞ্জ জেলার বাদৈ গ্রামের সেলিম (২০)। সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বারেক সাংবাদিকদের জানান, জেলা প্রশাসকের অনুমতি নিয়ে দুপুরে তিনজনের লাশ পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই নিয়ে গেছে। উদ্ধার হওয়া অপর যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।গত ১৯ সেপ্টেম্বর বিকেলে সিলেটের সুরমা নদীর কাজিরবাজার এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। ওই দিন সুরমা নদীতে নৌকাবাইচ দেখতে খেয়ানৌকায় অতিরিক্ত যাত্রী থাকায় নৌকাডুবির ঘটনাটি ঘটেছিল।