নিখোঁজ চারজনের সন্ধান মেলেনি চার দিনেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা তিন স্কুলছাত্রছাত্রী ও এক অভিভাবকসহ চারজনের সন্ধান চার দিনেও মেলেনি। গত ২৯ জুন চৌহালী উপজেলার দত্তকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ খেলা দেখে নৌকাযোগে সবাই বাড়ি ফিরছিল। বিকেল চারটার দিকে নৌকাটি যমুনা নদীর আটশিমুলিয়া নামক স্থানে পৌঁছালে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় চান্দইর গ্রামের অভিভাবক গনি মিয়া (৭৫), চান্দইর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী নাজমা খাতুন (১০), সুফিয়া খাতুন (৮), মাসুদ রানা (৯) ও শারমিন (১০) নিখোঁজ হয়। পরে নিখোঁজ শারমিনকে রাত দুইটার সময় ঘটনাস্থল থেকে প্রায় সাত কিলোমিটার দূরে মানিকগঞ্জ জেলার দৌলতপুর এলাকা থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তবে বাকি চারজন নিখোঁজ রয়েছে।সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস কার্যালয়ের উপপরিচালক মো. সাউফুল ইসলাম জানান, ডুবুরির দল ঘটনাস্থলে গিয়ে প্রবল স্রোতের কারণে নদীর মধ্যে অভিযান চালাতে পারেনি। নদীতে যেভাবে স্রোত বইছে তাতে ধারণা করা হচ্ছে, এখানে কিছু নেই। সে কারণে ডুবুরিদের অভিযান বন্ধ ঘোষণা করা হয়েছে।