নিখোঁজ ছাত্রের ওপর নির্যাতনের অভিযোগ হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বতীপুরের খাতুনে জান্নাত মহিলা হাফেজিয়া কওমি মাদ্রাসার শিক্ষকের হাতে শারীরিক নির্যাতনের শিকার নাঈম (১৫) নামের এক ছাত্র তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। সে পার্বতীপুর শহরের পশ্চিম নিউ কলোনির আকাত আলীর ছেলে।গত শনিবার সকালে কারি দেলোয়ার হোসেন মারপিট করার পর নাঈম নিখোঁজ হয়। মঙ্গলবার রাতে তার বাবা আকাত আলী একটি সাধারণ ডায়েরি করেন।বুধবার সকাল ১০টার দিকে আকাত আলী কয়েকজনকে নিয়ে ওই মাদ্রাসায় হামলা চালিয়ে মাওলানা আবদুল কাদেরের স্ত্রী হাফেজ জয়নব বেগমকে (৩২) মারধর করেন।