নিখোঁজ ছেলের মুঠোফোন থেকে আমিনীকে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনীকে তাঁর নিখোঁজ ছেলে হাসনাতের মুঠোফোন থেকে হুমকি দেওয়া হয়েছে বলে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।এ ঘটনায় গতকাল লালবাগ থানায় সকালে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আমিনীর জামাতা জুবায়ের আহমেদ।গত রোববার সকালে ধোলাইখালে গাড়ি মেরামত করতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা আমিনীর ছেলে আবুল হাসনাতকে ধরে নিয়ে যান। এর পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।গতকাল পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনীর পক্ষ থেকে আমিনীর ছেলেকে আটকের কথা স্বীকার করা হয়নি।গতকাল বিকেলে লালবাগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মুফতি আমিনী অভিযোগ করেন, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে তাঁর মুঠোফোনে হাসনাতের মুঠোফোন থেকে তাঁকে হুমকি দেওয়া হয়েছে। হুমকিদাতা প্রথমে অকথ্য ভাষায় গালাগাল করে। তিনি বলেন, হুমকিদাতার পরিচয় জানতে চাইলে অন্য পাশ থেকে বলা হয়, ‘আপনি বেশি বাড়াবাড়ি শুরু করেছেন, আপনাকে ও আপনার ছেলেকে আমরা মেরে ফেলব।’মুফতি আমিনী বলেন, ‘হরতালের আগে থেকে হাসনাতকে ধরার পাঁয়তারার কথা আমার কানে আসে। এসবির এক অফিসার তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখে। এমনকি তার গুম হওয়ার অল্প সময় আগেও হাসনাতের অবস্থান সে জানতে চেয়েছে। তার মোবাইল ফোনের পরপরই এই অপহরণের ঘটনা ঘটে। যারা তাকে অপহরণ করে নিয়ে গেছে, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে তাদের কাছে ওয়াকিটকি, কোমরে পিস্তল গোঁজা ছিল, নিজেদের প্রশাসনের লোক বলে দাবি করেছিল।’