নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌসুমি নিম্নচাপের কারণে গত বুধবার বঙ্গোপসাগরে নিখোঁজ হওয়া বাংলাদেশি জেলেদের উদ্ধারে কাজ করছে নৌবাহিনীর মোট পাঁচটি জাহাজ ও একটি টহল বিমান। নৌবাহিনীর জাহাজ ‘অনুসন্ধান’ কুয়াকাটার দক্ষিণে, ‘কপোতাক্ষ’ ও ‘কর্ণফুলী’ হিরণ পয়েন্ট ও তৎসংলগ্ন এলাকায় এবং ‘স্বাধীনতা’ ও ‘প্রত্যয়’ জাহাজ গভীর সমুদ্রে উদ্ধার তৎপরতা পরিচালনা করছে। এ ছাড়া নৌবাহিনীর একটি টহল বিমান ঘূর্ণিঝড়কবলিত উপকূলীয় এলাকায় নিখোঁজ জেলেদের সন্ধানে সার্বক্ষণিক টহল দিচ্ছে।
উল্লেখ্য, মৌসুমি নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকায় গত বুধবার সাগরে মাছ ধরতে যাওয়া বেশ কিছু বাংলাদেশি ফিশিং ট্রলার ঝড়ের কবলে পড়ে এবং শতাধিক জেলে নিখোঁজ হযন। আইএসপিআর।