নিখোঁজ জেলেদের জন্য অপেক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ভয়াল ১৯ সেপ্টেম্বর। ২০০৬ সালের এই দিনে বঙ্গোপসাগরে এক ঘূর্ণিঝড়ে দেড় হাজার ছোট-বড় মাছ ধরা ট্রলার ডুবে প্রায় সাড়ে চার হাজার জেলে নিখোঁজ হন। এসব জেলের অধিকাংশই আর ফিরে আসেননি। তাঁদের মধ্যে বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর এলাকার ৩৫০ জন জেলে আছেন। এসব জেলে-পরিবারের সদস্যরা এখন মানবেতর জীবন যাপন করছেন। অনেকে ছেলে, ভাই বা স্বামী ফিরে আসবে বলে এখনো অপেক্ষা করেন।ওই ঝড়ে বরগুনা জেলার প্রায় ১৭৫ জন জেলে নিখোঁজ হন। তাঁদের স্মরণে আজ বুধবার পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রে জেলা ট্রলার মালিক সমিতি, ট্রলার শ্রমিক ইউনিয়ন ও আড়তদার সমিতির উদ্যোগে কোরানখানি ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, নিখোঁজ জেলেদের অনেকের ছেলেমেয়ে, স্ত্রী ও বৃদ্ধ মা-বাবা এখন ভিক্ষা করে সংসার চালান।