নিখোঁজ তরুণের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে নিখোঁজ থাকার তিন দিন পর হারুন দেওয়ান (৩২) নামের এক ব্যক্তির গলায় ফাঁস লাগানো লাশ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ধানগাছের গোড়ার স্তূপের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। তাঁর বাড়ি উত্তর নওতা গ্রামে।পারিবারিক সূত্রে জানা গেছে, হারুন দেওয়ান সোমবার বিকেলে স্থানীয় রায়কালী বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। গতকাল বিকেলে নওতা গ্রামের ফসলি মাঠে ধানগাছের গোড়ার স্তূপের ভেতরে গলায় মাফলার পেঁচানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদার রহমান জানান, হারুন নামে এক ব্যক্তির লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।