নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিরা ঘাটের কাছে মেঘনা নদীতে যাত্রীবাহী সি-ট্রাকের কিছু অংশ ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ মোশারফ হোসেন (৩০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে হাতিয়ার চেয়ারম্যানঘাট এলাকা থেকে স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করলে পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে যান। নিহত মোশারফ তমরুদ্দী ইউনিয়নের বেজুগালিয়া গ্রামের মৃত আনিছুল হকের পুত্র।
এদিকে সি-ট্রাক ডুবির ঘটনায় নিখোঁজ অপর তিনজনের এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবারও স্থানীয় জেলে ও বাসিন্দারা মেঘনার বিভিন্ন এলাকায় নিখোঁজ যাত্রীদের সন্ধানে তল্লাশি চালান। নিখোঁজ যাত্রীরা হলো বুড়িরচরের মধ্যম রেহানিয়ার আলাউদ্দিনের ছেলে মো. রাকিব (৩), গুলাখালী গ্রামের আজিজুল হকের দুই ছেলে মো. সুমন ও রবিউল হোসেন।
নিখোঁজ একজনের লাশ উদ্ধারের কথা নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, গতকাল সকালে মোশারফ হোসেনের লাশটি চেয়ারম্যানঘাটের কাছে নদীর কূলে ভেসে উঠলে লোকজন উদ্ধার করেন। ��ক৶���H �@���েশ দেওয়া হয়েছে।
চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা বলেন, ‘আমি প্রকল্প বাস্তবায়নের সঙ্গে কোনোভাবেই জড়িত নই। প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি অন্য একজন ইউপি সদস্য। সুতরাং, প্রকল্পের টাকা আত্মসাৎ করার অভিযোগ মিথ্যা।’