নিখোঁজ তিনজনের সন্ধান মেলেনি গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাউদিয়া এলাকায় পদ্মা নদীতে কার্গোর ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিন যাত্রীর গতকাল শনিবার রাত নয়টা পর্যন্ত কোনো সন্ধান মেলেনি।
পুলিশ জানায়, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ইতি (২৪) ও শারমিন আক্তার (১৬) আপন দুই বোন, আর দুলাল (৩২) ঢাকা থেকে তাঁদের বাড়িতে বেড়াতে এসেছিলেন। দুর্ঘটনায় বেঁচে যায় শারমিন ও ইতির ভাই স্বপন মণ্ডল। এ ঘটনায় গতকাল স্বপন বাদী হয়ে লৌহজং থানায় মামলা করেন।
মামলার পরই কার্গোর মাস্টার শহিদুল ইসলাম, চালক ওবায়দুল হক ও সুকানি মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।