প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ আল-ফিকহ বিভাগের ছাত্র আল-মুকাদ্দাস ও দাওয়াহ বিভাগের মো. ওয়ালিউল্লাহকে উদ্ধারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে শিক্ষক সমিতি। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিকবিজ্ঞান অনুষদ এবং ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের মধ্যবর্তী স্থানে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। শিক্ষক সমিতির সভাপতি এম এয়াকুব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ ছ ম তরিকুল ইসলামের পরিচালনায় এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক অংশ নেন। গত ৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে ক্যাম্পাসে ফেরার পথে সাভারের নবীনগরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে কিছু লোক তাঁদের নামিয়ে নিয়ে যায়।