প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ দুই ছাত্রকে উদ্ধারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ রোববার থেকে আবার ক্যাম্পাসে ধর্মঘটের ডাক দিয়েছেন। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে আন্দোলনরত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে এ ধর্মঘটের ঘোষণা দেন।জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে ক্যাম্পাসে ফেরার পথে সাভারের নবীনগরে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও র্যাব-৪-এর পরিচয় দিয়ে কিছুসংখ্যক লোক বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ বিভাগের ছাত্র আল-মুকাদ্দাস ও দাওয়াহ বিভাগের ছাত্র ওয়ালীউল্লাহকে বাস থেকে নামিয়ে নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা গত ১৩ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্মঘট আহ্বান করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিখোঁজ দুই ছাত্রকে উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা ধর্মঘট প্রত্যাহার করে নেন।