নিখোঁজ দুই ছাত্রকে উদ্ধারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ দুই ছাত্রকে উদ্ধারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ ও দাওয়াহ বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন, অবস্থান ধর্মঘট এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছেন। সহপাঠী ও নিখোঁজ ছাত্রদের পারিবার সূত্রে জানা যায়, আল-ফিকহ বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র আল-মুকাদ্দাস ও দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের ছাত্র মো. ওয়ালিউল্লাহ ২ ফেব্রুয়ারি ঢাকা যান। ৪ ফেব্রুয়ারি তাঁরা রাতে ঢাকার কল্যাণপুর থেকে হানিফ এন্টারপ্রাইজের গাড়িতে করে ক্যাম্পাসে ফিরছিলেন। বাসটি সাভার নবীনগরের কাছে পৌঁছালে সাদা পোশাকধারী কয়েকজন লোক গাড়ি থেকে তাঁদের নামিয়ে নিয়ে যায়। এখন পর্যন্ত তাঁদের কোনো সন্ধান পাওয়া যায়নি।তাঁদের দ্রুত উদ্ধারের দাবিতে গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আল-ফিকহ ও দাওয়াহ বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে বিভাগের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন।পরে একই দাবিতে দুই বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর একটি স্মারকলিপি দেন।বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. কামালউদ্দিন বলেন, নিখোঁজ ছাত্রদের ব্যাপারে পুলিশ প্রশাসন ও র‌্যাবকে জানানো হয়েছে।