নিখোঁজ দুই বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বিকেল পাঁচটায় সীমান্তের ১৩৩২ পিলারের কাছে দুজনের লাশ পরিবারের সদস্যরা শনাক্ত করে। খবর পেয়ে বর্ডার গার্ডের (বিজিবি) জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে ডোনা সীমান্ত ফাঁড়ির লাশ দুটো তাঁদের জিম্মায় রেখেছেন। বিজিবি সূত্র জানায়, ডোনা সীমান্ত এলাকা থেকে কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ (পূর্ব) ইউনিয়নের মিকিরপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে আলতাব আলী (২৬) ও আবদুল মালেকের ছেলে ইউনুস মিয়া (২৫) গত ২২ ফেব্রুয়ারি নিখোঁজ হন। দুই দিন পর গত ২৪ ফেব্রুয়ারি ওই দুজনের পরিবার ডোনা সীমান্ত ফাঁড়িতে গিয়ে মৌখিকভাবে ওই দুজন নিখোঁজ হয়েছে বলে জানান। ডোনা সীমান্ত ফাঁড়ির পক্ষ থেকে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফের সঙ্গে যোগাযোগ করে এ ব্যাপারে কোনো তথ্য পায়নি। গতকাল বিকেল সাড়ে পাঁচটায় দুজনের লাশ দেখে গ্রামবাসী বিজিবি জওয়ানদের জানালে, লাশ দুটো ফাঁড়িতে নিয়ে রাখা হয়। ডোনা সীমান্ত ফাঁড়ির একজন হাবিলদার দুটো গুলিবিদ্ধ লাশ পাওয়ার কথা স্বীকার করেছেন। তবে কেন, কারা তাদের খুন করেছে, এ বিষয়ে বিজিবি অবহিত নয় বলে তিনি জানান।রাত আটটায় যোগাযোগ করলে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান খান প্রথম আলোকে বলেন, ‘আমাকে গ্রামবাসী মৌখিকভাবে দুটো গুলিবিদ্ধ লাশ সীমান্তে পড়ে থাকার কথা জানিয়েছেন।