প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ প্রবাসী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের কমলাপুর বালুরচর এলাকার নদীতে ইমন চৌধুরীর (২৮) লাশ ভেসে ওঠে। দক্ষিণ কোরিয়াপ্রবাসী ইমন ঢাকার শনির আখড়া এলাকার আবদুল হান্নানের ছেলে।