নিখোঁজ বাবা-ছেলের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ বাবা-ছেলের লাশ গত শুক্রবার উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার কালবৈশাখীর কবলে পড়ে ওই ট্রলারডুবির ঘটনা ঘটে।এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার চাঁন মিয়া হাওলাদার (৭০) ও তাঁর ছেলে বাচ্চু হাওলাদারের (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। চরজানাজাত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বজলু সরকার জানান, ট্রলারডুবির ঘটনায় আজ (শুক্রবার) দুটিসহ মোট তিনটি লাশ উদ্ধার করা হলো। ঝড়ে চরজানাজাতের অন্তত ২০০ ও কাঁঠালবাড়ির ১০০ ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে। গতকাল শনিবার স্থানীয় সাংসদ ও হুইপ নূর ই আলম চৌধুরী দুর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র বিশ্বাস গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।