নিখোঁজ মেয়রকে উদ্ধারের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর নওহাটা পৌরসভার মেয়র আবদুল গফুর ১ জানুয়ারি ঢাকায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। ঢাকায় গিয়ে ওই দিনই পরিবারের সঙ্গে কথা বলেন। ছেলে ফয়সাল আহমেদের সঙ্গে মুঠোফোনে সর্বশেষ কথা বলেন ৫ জানুয়ারি। এর পর থেকে আর তাঁকে ফোনে পাওয়া যায়নি।
নিখোঁজের ২৫ দিন পেরিয়ে গেলেও গতকাল বৃহস্পতিবার পর্যন্ত আবদুল গফুরের কোনো খোঁজ না পেয়ে তাঁকে জীবিত ফিরে পেতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নওহাটা ডিগ্রি কলেজের সামনে তাঁরা মানববন্ধন করে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।
পবা থানার ওসি মতিয়ার রহমান জানান, এ ঘটনায় নওগাঁর সালমা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মিমকে আটক করা হয়েছে।