নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে যাওয়া চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থী আহমেদ আল জোবায়েরের (১৯) মৃতদেহ গতকাল রোববার উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ নৌবাহিনীর একটি ডুবুরি দল হ্রদ থেকে নিহত জোবায়েরের লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল বিভাগের প্রধান বদিউস সালাম এবং পেট্রোলিয়াম ও মাইনিং বিভাগের প্রধান মো. মাহবুবুল আলম। উদ্ধারের পর মৃতদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এদিকে জোবায়েরের আকস্মিক মৃত্যুর ঘটনায় গতকাল বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম স্থগিত করে কর্তৃপক্ষ। ক্যাম্পাসে শোকের প্রতীকস্বরূপ কালো ব্যাচ ধারণ করেন সবাই। বেলা দুইটার দিকে তাঁর কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এ ছাড়া বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।