নিখোঁজ শিক্ষার্থীরা নজরদারিতে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদ্রাসাসহ সারা দেশে নিখোঁজ শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রয়েছে।
আজ শনিবার দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমত উল্লাহর সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক সাদেক খান, সহসভাপতি শেখ বজলুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
নিখোঁজ শিক্ষার্থীদের খুঁজে পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে আসাদুজ্জামান খান কামাল বলেন, জঙ্গিদের খুঁজে বের করতে কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাদ্রাসার অনেক শিক্ষার্থী নিজের ইচ্ছায় পরিবার থেকে বিচ্ছিন্ন রয়েছেন।