নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের সাড়ে ২২ ঘণ্টা পর গত সোমবার বিকেল পাঁচটার দিকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় সুবর্ণা খাতুন (৯) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সুবর্ণা উপজেলার দত্তকান্দি গ্রামের শুকুর আলীর মেয়ে এবং ওই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
সুবর্ণার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সুবর্ণা গত রোববার সন্ধ্যা সাতটার দিকে স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গ্রামের দত্তকান্দি উচ্চবিদ্যালয়ে গিয়ে নিখোঁজ হয়। বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে শিমুলিয়ার চরে গত সোমবার একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ বিকেল পাঁচটার দিকে তার লাশ উদ্ধার করে।
শুকুর আলী বলেন, ‘বাড়ি ফিরে না আসায় আমার মেয়েকে অনেক জায়গায় খোঁজাখুঁজি করি। এরপরও তাকে পাইনি। পরে গত সোমবার তার লাশ পাই।’