নিখোঁজ শিশুর লাশ নদী থেকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গীর চর-সংলগ্ন নদী থেকে গতকাল মোহাম্মদ অভি (১২) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। অভি গত সোমবার বিকেলে চকবাজারের নিজ এলাকা থেকে নিখোঁজ হয়। সে চকবাজারের স্থানীয় স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। কামরাঙ্গীর চর থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অভি মা-বাবার সঙ্গে চকবাজারের ইসলামবাগে একটি বাসায় থাকত। গত সোমবার বিকেল পাঁচটার দিকে সে স্থানীয় মাঠে ফুটবল খেলার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না। তার খোঁজে পুরো চকবাজার এলাকায় মাইকিং করা হয়। গতকাল কামরাঙ্গীর চরের মুসলিম বাগ এলাকার নদী থেকে ভাসমান অবস্থায় স্থানীয় লোকজন তার লাশ দেখতে পান। অভির চাচা লিটন বলেন, খেলার কথা বলে অভি চার-পাঁচজন বন্ধুর সঙ্গে নদীর ওপারে মুসলিমবাগের একটি মাঠে খেলতে যায়। সেখান থেকে ট্রলার নিয়ে নদী পার হওয়ার সময় ট্রলারটি ডুবে যায়। এতে অন্যরা সাঁতরিয়ে উঠলেও অভি উঠতে পারেনি। তিনি জানান, অভি সাঁতার জানত না। দুর্ঘটনাবশত এ ঘটনা ঘটেছে। কামরাঙ্গীর চর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাছিরুল্লাহ বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। অভির বাবার নাম খবির উদ্দিন।