নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে পন্টুনের সঙ্গে ধাক্কায় মাটিবাহী বলগেট ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ শ্রমিকের লাশ গতকাল রোববার পাওয়া গেছে। নদীতে ভেসে ওঠা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।নিহত ওই শ্রমিকের নাম চাঁদ সরকার (৪৩)। বাড়ি নাটোর জেলায়। এ নিয়ে ওই বলগেটের ছয়জন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।হরিণা ফেরিঘাটের কর্মচারী জাহিদুল ইসলাম জানান, গত মঙ্গলবার সকাল সাড়ে আটটায় শরীয়তপুরের কোদালপুর থেকে ঢাকার ভক্তখালী যাওয়ার পথে ঘন কুয়াশার কারণে বলগেটটি ফেরিঘাটের পন্টুনের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। এ সময় এতে ৫০ জন শ্রমিক ছিলেন। ৪৪ জন শ্রমিক প্রাণে বেঁচে গেলেও ছয়জন নিখোঁজ হন।ঘটনার প্রায় ১৩ ঘণ্টা পর ডুবে যাওয়া বলগেট থেকে পাঁচজন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।