নিখোঁজ সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবসরপ্রাপ্ত ইলেকট্রিক্যাল প্রকৌশলী আসিফ ওয়াদুদ (৬৯ বছর) গত আট দিন ধরে নিখোঁজ আছেন।
অবসরপ্রাপ্ত ইলেকট্রিক্যাল প্রকৌশলী আসিফ ওয়াদুদ (৬৯ বছর) গত আট দিন ধরে নিখোঁজ আছেন।

অবসরপ্রাপ্ত ইলেকট্রিক্যাল প্রকৌশলী আসিফ ওয়াদুদ (৬৯) গত আট দিন ধরে নিখোঁজ আছেন। ৬ জানুয়ারি মাগরিবের আজানের পর নগরীর শংকর থেকে তিনি নিখোঁজ হন। এ ব্যাপারে ধানমন্ডি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

আসিফ ওয়াদুদ ডিমেনশিয়া রোগে (স্মৃতিশক্তি হীনতা) ভুগছিলেন। এই রোগের কোনো চিকিৎসা নেই। এই রোগের কারণে তিনি নিজের নাম ছাড়া কিছুই মনে রাখতে পারেন না এবং ফোন নম্বর বা ঠিকানাও বলতে পারেন না।

আসিফ ওয়াদুদের মেয়ে আয়শা ফারজানা প্রথম আলোকে বলেন, প্রতিদিন বিকেলে তাঁর বাবা কেয়ারটেকার সাইফুলের সঙ্গে ধানমন্ডির বাসা থেকে বেরিয়ে হাঁটতে বের হতেন। গত ৬ জানুয়ারি বিকেলে হাঁটতে বেরিয়ে তিনি বাসায় ফিরতে চাচ্ছিলেন না। মাগরিবের পর শংকর প্লাজার সামনে তিনি ভ্যানের ওপর বিক্রি করা শীতের কাপড় দেখছিলেন। কেয়ারটেকার কিছুক্ষণের জন্য অন্যদিকে তাকাতেই, হারিয়ে যান আসিফ ওয়াদুদ। সেসময় তাঁর পরনে ছিল নীল শার্ট, সাদা প্রিন্টের সোয়েটার, খাকি ট্রাউজার ও নীল চেকের মাফলার।

আসিফ ওয়াদুদ বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের অবসরপ্রাপ্ত প্রকৌশলী। চাকরি জীবনে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে কাজ করেছেন। এ ছাড়া তিনি কানাডা এবং সৌদি আরবেও প্রকৌশলী হিসেবে চাকরি করেছিলেন। কোনো ব্যক্তি তাঁর খোঁজ পেলে এই মুঠোফোন নম্বরগুলোতে (০১৮১৯২৭৬২১১,০১৭১৪৯৬৩৮৭৮) যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে পরিবারের সদস্যরা।