নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মায় স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ হওয়ার তিন দিন পর স্কুলছাত্রী তাহমিনার লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার কাইজ্জার চর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
মুন্সিগঞ্জের মাওয়া পুলিশ ফাঁড়ির এসআই নাজমুল ইসলাম বলেন, তাহমিনার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গত বুধবার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের লৌহজং এলাকায় ঝড়ের কবলে পড়ে ১৮ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট উল্টে যায়। এতে নিখোঁজ ছিল তাহমিনা। সে ঢাকার কামরাঙ্গীরচরের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
এর আগে একই দুর্ঘটনায় আহত লাবিব হালদার (১০) নামের এক শিশু হাসপাতালে মারা যায়। বৃহস্পতিবার দুর্ঘটনাস্থলের কাছে বাকেলা বেগম (৪১) নামের এক নারীর লাশ ভেসে ওঠে।