নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় নিখোঁজ হওয়ার সাত দিন পর সাগর সাহা (১৩) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল নয়টার দিকে উপজেলার রূপসদী এলাকায় তার বাড়ির পাশের ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত সাগর রূপসদী বৃন্দাবন উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে রূপসদী খানপাড়ায় পূজা শেষে নিখোঁজ হয় সাগর সাহা। অনেক খুঁজেও তাকে না পেয়ে গত শুক্রবার সাগরের বাবা হীরা লাল সাহা বাঞ্ছারামপুর থানায় একটি সাধারণ ডায়েরি ও এলাকায় মাইকিং করেন।

লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রথম আলোকে জানান, লাশে পচন ধরেছে। ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হবে।