নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জের ব্রাহ্মণকিত্তা এলাকা থেকে ১০ দিন আগে নিখোঁজ প্রথম শ্রেণীর ছাত্র নিত্য দাসের (৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার ব্রাহ্মণকিত্তার দেওশুর এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।শিশুর বাবা পল্লি চিকিৎসক ঠাকুর দাস বর্মণ বলেন, গত ৩০ অক্টোবর তাঁর ছেলে নিত্য দাস ফুটবল খেলার কথা বলে ব্রাহ্মণকিত্তার বাসা থেকে বের হয়। এরপর সে আর বাসায় ফেরেনি। তাকে খুঁজে না পেয়ে ওই দিন রাতে কেরানীগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় লোকজন ব্রাহ্মণকিত্তার দেওশুর এলাকার একটি পুকুরে কচুরিপানার নিচে নিত্যর লাশ দেখে পুলিশকে জানায়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।