নিখোঁজ স্কুলছাত্রের লাশ মিলল বালুর স্তূপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরখান এলাকায় বালুর স্তূপ থেকে গতকাল শুক্রবার রাতে মো. ইমরান নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। ইমরান নবম শ্রেণীতে পড়ত।

উত্তরখান থানার পুলিশ জানায়, উত্তরখানের বালুখোলা এলাকায় রহমানিয়া নামের একটি হাউজিং কোম্পানির প্রকল্পের ভেতর থেকে বালুচাপা দেওয়া মৃতদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, কয়েক দিন আগে মৃতদেহটি বালুচাপা দেওয়া হয়।
পুলিশ জানায়, ছেলেটির বাবার নাম নিজাম উদ্দিন, বাড়ি দক্ষিণখান এলাকার সোনার খেলা মহল্লায়। সাত দিন আগে সে নিখোঁজ হয়। এ ঘটনায় ছেলেটির পরিবার দক্ষিণখান থানায় সাধারণ ডায়েরি করে।