নিখোঁজ হওয়ার চার দিন পর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বেতাগী উপজেলায় নিখোঁজ হওয়ার চার দিন পর কামাল হোসেন (২৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলার হোসনাবাদ ইউনিয়নের দোকলাখালী খাল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
কামালের পরিবার সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের দক্ষিণ বাসন্ডা গ্রামের হানিফ হাওলাদারের ছেলে কামাল হোসেন স্থানীয় বাসন্দাপুল বাজারে চার বছর ধরে পোল্ট্রি ব্যবসা করে আসছিলেন। শনিবার বিকেলে কামাল বাড়ি থেকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে আর বাড়ি ফেরেননি।
মঙ্গলবার সকাল ছয়টার দিকে দোকলাখাল সেতুর পাশে ভাসমান অবস্থায় কামালের লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠায়।