নিখোঁজ হওয়ার আট দিন পর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার আট দিন পর রাজধানীর মোহাম্মদপুরের সূচনা মডেল টাউনের বসিলা ফকির বাড়ির একটি খাল থেকে গতকাল শুক্রবার সন্ধ্যায় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল বাসেতের (৪৫) গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুরে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, বাসেত মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় পরিবার নিয়ে থাকতেন। রায়েরবাজারে একটি বহুমুখী প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি।গত ১৮ জানুয়ারি সন্ধ্যার দিকে তিনি বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। ২০ জানুয়ারি তাঁর স্ত্রী আমেনা বেগম আব্দুল বাসেতের সহকর্মী শরীফউদ্দিনের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা করেন। পুলিশ শরীফউদ্দিনকে ওই দিনই গ্রেপ্তার করে দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছে।