নিখোঁজ হওয়ার ৩৩ দিন পর শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার ৩৩ দিনের মাথায় গতকাল রোববার নগরের আসকার দিঘি থেকে উদ্ধার করা হয়েছে স্কুলছাত্র জনির (১১) গলিত লাশ। দিঘির কচুরিপানা পরিষ্কার করার সময় কঙ্কালসার লাশটি উদ্ধার করেন পরিচ্ছন্নকর্মীরা। গত ১৯ জুন দিঘির জমাটবদ্ধ কচুরিপানার ওপর ঘুড়ি ওড়ানোর সময় ন্যাশনাল প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র জনি তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করা যায়নি। ওই সময় বেশ কিছু কচুরিপানা পরিষ্কার করা হয়েছিল। গত শুক্রবার থেকে মালিক শওকত আলী চৌধুরী দিঘিটি পরিষ্কার করার উদ্যোগ নেন। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা এই দিঘির সংস্কার ও পরিষ্কারের কাজ তদারক করছেন মালিকপক্ষের প্রতিনিধি মোহাম্মদ হানিফ।হানিফ জানান, দুপুরে সংস্কারকাজে নিয়োজিত কর্মীরা জনির লাশ উদ্ধার করেন। লাশটি পচে গলে গেছে। লাশটি তুলে রাখা হয় স্থানীয় শতদল ক্লাব মাঠে। জনির লাশ উদ্ধারের খবর পেয়ে তার মা কুলসুম বেগম ছুটে আসেন। জনি স্থানীয় রিংকু কলোনির মোহাম্মদ সাহাবুদ্দিনের তিন ছেলের মধ্যে সবার ছোট। পরে লাশটি দাফনের ব্যবস্থা করা হয়। এদিকে দিঘি সংস্কার প্রসঙ্গে মো. হানিফ বলেন, দীর্ঘদিন অযত্ন-অবহেলায় থাকা দিঘিটি পরিষ্কার করে পানি সেচ করা হবে। পরে বৃষ্টি পড়লে পানিতে চুন দিয়ে সংস্কার করা হবে।