নিখোঁজ হওয়ার ৪ বছর পরও মামুনের সন্ধান পাওয়া যায়নি
রহস্যজনক নিখোঁজের চার বছর পরও সরকারি চাকরিজীবী ইনামুল হক মো. আল মামুনের (৫২) সন্ধান পাওয়া যায়নি। বাংলাদেশ টিঅ্যান্ডটি বোর্ডের মহাখালী ওয়্যারলেসে ট্রান্সমিশন রিজিওনে প্রধান সহকারী হিসেবে তিনি কর্মরত ছিলেন।২০০৬ সালের ১০ আগস্ট সকালে ফার্মগেট ইন্দিরা রোডের বাসা থেকে হাঁটতে বের হয়েছিলেন তিনি। এরপর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। পরিবারের অভিযোগ, রাজধানীর তেজগাঁও থানায় একাধিক সাধারণ ডায়েরি করা হলেও পুলিশের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যায়নি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কাছে এ ব্যাপারে সহায়তা চেয়েও পায়নি ভুক্তভোগী পরিবার।নিখোঁজ ইনামুল হক মো. আল মামুনের বাবা মরহুম লে. এ এম আতাউল হক স্বাধীনতা-উত্তর বাংলাদেশ নৌবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান ছিলেন এবং মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ নিয়েছিলেন। মামুনের মা বেগম ফজিলাতুন্নেছা জানিয়েছেন, যদি কোনো সহূদয়বান মানুষ তাঁর কোনো খোঁজ জেনে থাকেন তাহলে তাঁর ছেলে সাংবাদিক জুলফিকার আলী মানিকের মুঠোফোন নম্বরে (০১৭১১১৭৭৬০৯) তা জানাতে অনুরোধ করেছেন।