নিখোঁজ ১৪ জেলের সন্ধান মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে মাছ ধরার একটি ট্রলার ডুবে নিখোঁজ ১৪ জন জেলের সন্ধান ১১ দিনেও পাওয়া যায়নি। সম্প্রতি নিম্নচাপের প্রভাবে সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ১৭ জন জেলেসহ ওই ট্রলারটি ডুবে যায়। তাঁদের মধ্যে তিনজন সাঁতার কেটে উপকূলে ফিরে আসেন। নিখোঁজ থাকা ১৪ জন জেলে হচ্ছেন: লেয়াকত (৪৩), সোলতান আহমদ (৩২), বাবুল হোসেন (২৩), রবিউল আলম (৩৪), মিজানুর রহমান (৩৪), হাফেজ উল্লাহ (৩১), জসিম উদ্দিন (৩৪), মোহাম্মদ আমীন (৩৫), কবির আহমদ (৩৭), রোকন উদ্দিন (২৫), মোহাম্মদ সোহেল (৩২), আনোয়ার হোসেন (৩৪), আলমগীর (২৩) ও জাহেদুল ইসলাম (৪০)। তাঁদের বাড়ি উপজেলার নয়াপাড়া গ্রামে।নিখোঁজ জেলেদের পারিবারিক সূত্রে জানা গেছে, কক্সবাজার উপকূলীয় এলাকায় ৭ অক্টোবর ৩ নম্বর সতর্কসংকেত জারি করার পর মাছ ধরার অনেক ট্রলার উপকূলে ফিরে আসে। ওই দিন উপকূলে ফেরার পথে সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে কুতুবজোম ইউনিয়নের বটতলী নয়াপাড়ার আনচারুল করিমের এফবি আল্লাহর দান নামের ট্রলারটি ডুবে যায়। নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য সাগরে অতিরিক্ত ট্রলার নামানো হয়েছে। গতকাল রোববার পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজ করলেও তাঁদের সন্ধান পাওয়া যায়নি।