নিখোঁজদের তথ্য জানতে হটলাইন চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগরপথে বিদেশ যেতে গিয়ে কত মানুষ নিখোঁজ, এর কোনো পরিসংখ্যান কারও কাছে নেই। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে জানতে এখনো উদ্যোগ নেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা ও তথ্য জানতে ঢাকা ও মালয়েশিয়ায় পাঁচটি মুঠোফোন নম্বর দিয়ে হটলাইন চালু করেছে অভিবাসীবিষয়ক এশিয়ার বেসরকারি সংস্থাগুলোর জোট কারাম এশিয়া। বাংলাদেশে তাদের সহযোগিতা করবে আইন ও সালিশ কেন্দ্র (আসক), ব্র্যাক ও ওকাপসহ অন্যান্য সংগঠন। 
গতকাল সোমবার কারাম এশিয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বাংলাদেশের যেসব নাগরিক মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া বা অন্য যেকোনো দেশের উদ্দেশে যাত্রা করে নিখোঁজ রয়েছেন, কোনো দেশের আশ্রয়শিবিরে বা কারাগারে আছেন অথবা মারা গেছেন—এমন লোকজনের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব কিংবা পরিচিতজনদের নিচের নম্বরে ফোন করে বা ই-মেইলে তথ্য দিতে অনুরোধ করা হয়।
বাংলাদেশে: ০১৯৮৪৭৬৬৩৪৬, ০১৯৮৪৭৬৬৩৪৭ ও ০১৯৮৪৭৬৬৩৪৮।
মালয়েশিয়ায়: ৬০১৬৯৪১০৯৫২ ও ৬০১৪৩২৩৯১৪৬।
ই-মেইল: ø[email protected] ও [email protected]