নিখোঁজদের তথ্য জানাতে হটলাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবপাচারের শিকার হয়ে যাঁরা এখনো নিখোঁজ রয়েছেন, তাঁদের তথ্য জানাতে হটলাইন ও ই-মেইল সেবা চালু করেছে কারাম এশিয়া নামের একটি প্রতিষ্ঠান। নিখোঁজ ব্যক্তিদের স্বজন ওই হটলাইনে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। 

নিখোঁজ স্বজনদের ব্যাপারে তথ্য দিতে স্বজনেরা বাংলাদেশে ০১৯৮৪-৭৬৬৩৪৬,০১৯৮৪-৭৬৬৩৪৭, ০১৯৮৪-৭৬৬৩৪৮ নম্বরে ও মালয়েশিয়ায় +৬০১৬৯৪১০৯৫২, +৬০১৪৩২৩৯১৪৬ নম্বরে যোগাযোগ করতে পারেন। ই-মেইল করতে পারেন missingmigrant@gmail. com, haruncaramasia@org ঠিকানায়। এ ছাড়া Facebook/bbbd. co পেজেও তথ্য দিতে পারেন।
সংগঠনটি ওই হট লাইনের মাধ্যমে নিখোঁজ রয়েছেন এমন ৫৯৮ জনের তথ্য পেয়েছেন। ঠিকানাসহ নিখোঁজদের একটি তালিকা সংগঠনটির পক্ষ থেকে আজ রোববার জাতীয় মানবাধিকার কমিশনে জমা দেওয়া হয়েছে।
সকালে নিখোঁজ পরিবারের ১২ সদস্য, দেশীয় আরও কয়েকটি মানবাধিকার সংস্থার প্রতিনিধিদের নিয়ে কারাম এশিয়ার আঞ্চলিক সমন্বয়কারী হারুন আল রশিদ কমিশনের কাছে ওই তালিকা জমা দেন। এ সময় নিখোঁজ ব্যক্তিদের ফিরিয়ে আনতে যথাযথ ব্যবস্থা নিতে একটি আবেদনপত্র দেওয়া হয়।
এ সময় হারুন আল রশিদ বলেন, কারাম এশিয়া নিখোঁজ হওয়াদের ব্যাপারে তথ্য পেতে বাংলাদেশিদের জন্য চালুকৃত কয়েকটি হটলাইন ও ই-মেইল থেকে ৫৯৮ জনের তালিকা পাওয়া গেছে। মানবপাচারের শিকার হয়ে নিখোঁজদের স্বজনেরা যেমন নিজ পরিবারের তথ্য জানিয়েছেন, তেমনি এর বাইরেও অনেক নিখোঁজদের খবর জানিয়েছেন। তাই বাংলাদেশের আরও অনেক লোক নিখোঁজ রয়েছে বলে তাঁরা মনে করছেন। নিখোঁজদের ব্যাপারে তথ্য পেতে তাদের হটলাইন ও ই-মেইল সেবা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।