নিখোঁজের এক দিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শেখপাড়া গ্রাম থেকে নিখোঁজের এক দিন পর গতকাল শুক্রবার দুপুরে পুকুর থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির নাম আমানত উল্লাহ (৮)।

শিশুর বাবা মো. ইসকান্দর জানান, আমানত উল্লাহ গত বৃহস্পতিবার সকালে বাড়ির সামনের বিলে খেলছিল। অনেক খোঁজাখুঁজি ও মাইকিং করেও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে নোয়াপাড়া পুলিশ ক্যাম্পে সাধারণ ডায়েরি করা হয়। ইসকান্দর জানান, গতকাল দুপুরে বাড়ির পেছনের পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন আমানত উল্লাহকে উদ্ধার করেন। খেলা শেষে পুকুরে কাদা পরিষ্কার করতে গিয়ে সম্ভবত পা পিছলে পড়ে গিয়ে সে পানিতে ডুবে যায় বলে ধারণা করছেন স্থানীয় লোকজন।