নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজের এক দিন পর কুমিল্লার নাঙ্গলকোটের অষ্টগ্রাম মিয়ার বাজারের পাশের একটি ডোবা থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশুটির নাম মোতাহার উদ্দিন (৯)। সে ফেনীর দাগনভূঞা উপজেলার গজারিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
অষ্টগ্রাম এলাকার অন্তত তিনজন ব্যক্তি জানান, গত শনিবার মোতাহার মায়ের সঙ্গে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের অষ্টগ্রামে তার নানা আবু তাহেরের বাড়িতে বেড়াতে আসে। রোববার সকাল থেকে খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। গতকাল দুপুরে বাজারের লোকজন ডোবায় মোতাহারের লাশ দেখতে পান।